
মো: তৌহিদ উদ্দিন শেখ:
খুলনা জেলার রূপসা থানা বাৎসরিক পরিদর্শন করেন খুলনা জেলা পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন।
আজ ২৯ মে জেলা পুলিশ সুপার, রুপসা থানা পরিদর্শনকালে পুলিশ সদস্যদের ব্যারাক, খাবার মেস, অস্ত্রাগার, মালখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, থানা কম্পাউন্ড পরিদর্শন করেন এবং গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যবেক্ষণ করেন।
এ সময় থানায় আগত সেবা প্রার্থীদের সেবা দান কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং কোন প্রকার হয়রানি ছাড়াই সেবা প্রদান করতে পরিদর্শন শেষে পুলিশ সুপার থানায় উপস্থিত অফিসার ও ফোর্সদের মাঝে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরির্দশনকালে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান সহ থানার সকল অফিসার ও ফোর্স সদস্যগণ।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||