
ফ.ম.আইয়ুব আলী:
রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ পাইক (৭৩) আজ ২৪ মে আনুমানিক সকাল ৯ টা ৩০ মিনিটে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজা নামাজ একই দিন বাদ আসর কাজদিয়া সরকারি কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের পূর্বে রূপসা থানা পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অপ্রতীম কুমার চক্রবর্তী। মরহুমের জানাজা নামাজের ইমামতি করেন হাফেজ মুফতি নাসির উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সরকারী মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর খান আহমেদুল কবির, মুক্তিযোদ্ধা মঈন চৌধুরী, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, যুবদল নেতা মুন্না সরদার, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, রূপসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ খায়রুল আলম, সহ-সভাপতি শেখ ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদ শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমান, সমাজ সেবক শেখ ওমর ফারুক, জিয়াউর রহমান পাইক, সাবেক ছাত্রনেতা শাহাজাদা আলমগীর, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল,মুক্তার হোসেন পাইকসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||