মো: তৌহিদ শেখ:
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন শিপইয়ার্ড মেইন রোড এলাকায় গত বৃহস্পতিবার রাতে পলিথিন দিয়ে মুখ হাত পা বাঁধা যে অজ্ঞাত লাশ পাওয়া গেছিল অবশেষে তার পরিচয় সনাক্ত করা গেছে।
মৃত ব্যক্তির নাম নাঈম মোল্লা (২৩)
থানা মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট।
মৃত নাঈম দীর্ঘ ১০ বছর খুলনা শিপইয়ার্ডে চাকরি করতো এবং শিপইয়ার্ড কলোনির ভেতর ভাড়া থাকতেন।
বিভিন্ন নিউজ এবং ফেসবুকের মাধ্যমে তার স্বজনরা দেখতে পায় এবং আজ দুপুর বেলা খুমেক মর্গে এসে লাশ সনাক্ত করে। লাশের ময়নাতদন্তের রিপোর্টের জন্য কার্যক্রম চলছে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||